জাফলংয়ে ১৫টি ক্রাশার ও সেইভ মেশিন ধ্বংস

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

জাফলংয়ে ১৫টি ক্রাশার ও সেইভ মেশিন ধ্বংস

Manual2 Ad Code

সিলেটের জাফলংয়ে টাস্ক ফোর্সের অভিযানে ১১টি ক্রাশার (পাথর ভাঙ্গার যন্ত্র) মেশিন উচ্ছেদ ও পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে ৪টি সেইভ মেশিন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জিরো পয়েন্ট এলাকায় সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। একই সাথে লোকালয়ে অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপান করে পাথর ভাঙ্গার দায়ে এক প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বল্লাঘাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন’র নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মোঃ হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই হারুনুর রশিদ ও মনজুরুল ইসলাম সহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ১১টি ক্রাশার মেশিন ও দোকানপাট উচ্ছেদ এবং ৪টি সেইভ মেশিন ধ্বংস করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলং এলাকার পরিবেশ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের টাস্কফোর্সের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code