মানব সেবায় কাজ করে যাচ্ছে মাহিন !

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

মানব সেবায় কাজ করে যাচ্ছে মাহিন !

সিলেট সংবাদ ডেস্ক ::
২০ বছরের যুবক আতিকুর রহমান মাহিন। জন্ম সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঝালোপাড়ায়। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী মাহিন সেই ছোটবেলা থেকে মেধাবী ও কর্মঠ।

মাহিনের প্রাথমিক শিক্ষা শুরু ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে সাউথ সিটি স্কুল এন্ড কলেজ থেকে-জিএসি, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে-এস.এস.সি, শাহপরান সরকারি কলেজ থেকে এইচএসসি, সর্বশেষ -দক্ষিণ সুরমা সরকারি কলেজ থেকে মেধার সাথে অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত সে। লেখাপড়ার পাশাপাশি মাহিন বিভিন্ন সামাজিক সমাজসেবা মূলক সংগঠনের সাথে জড়িয়ে কল্যাণমুখি কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালাসহ গোটা ২৬ নং ওয়ার্ডের ভেতরে চলমান সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন জনকল্যাণমুখি কাজে তার রয়েছে সরব উপস্থিতি।
মাহিন সামাজিক সংগঠন-মানবসেবা ছাত্রকল্যাণ ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট টাইগার ক্লাব’র উপ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মাহিন শুধু সামাজিক কর্মকান্ডে জড়িত, তা নয়।

সে সেই ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে চালিয়ে যাচ্ছে রাজনীতি। মাহিন সিলেট মহানগর ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। সে পদপদবীর লোভ কোনোদিনই করেনি। সে তার যোগ্যতা ও মেধার বিকাশ ঘটিয়ে এগিয়ে যেতে চায়। সে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সকলের হৃদয়ে বেচেঁ থাকতে চায়।