২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
সার-বীজের সহজ প্রাপ্যতার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার-বীজসহ অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। যা বাংলাদেশের অতীত ইতিহাসে আগে কখনো হয়নি।
সে কারণে ২০০৬ সালের থেকে বর্তমানে সামগ্রিক কৃষিতে উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে কৃষিবান্ধব সরকার হওয়ার কারণে। সিলেটে সদর উপজেলায় মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর আমন ধানের সমলয় চাষাবাদ (Synchronised Cultivation) প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার দ্বারা শস্য কর্তন ও কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, এসএএও কামরুন নাহার প্রমুখ। পরে বিভাগীয় কমিশনার স্থানীয় কৃষকের ধান কাটা জমিতে শস্য বীজ বপন করেন। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D