২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
সিলেট সিটি করপোরেশেনের সাব্কে মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) নগরীর কুমারপাড়াস্ত বাসার সামনে রাতে ৮টা ১০ মিনিটের দিকে তিন দুর্বৃত্ত এই হামলা চালায় বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, সিসি টিভিতে দেখা গেছে মোটরসাইকেলে করে তিনজন এসে বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে বাসার নিরাপত্তা কর্মীরা দৌড়ে এলে দুবৃর্ত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হামলার সময় তিনি বাসায় ছিলেন না বলে জানান।
আরিফ বলেন, হামলার সময় আমার স্ত্রী চিৎকার করে বলেন আমাদের বাসার সামনে কে বা কারা ককেটল হামলা করেছে। আমার বাসার সামনে ও পেছনে সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ থাকে। কিন্ত তারপরও এই ঘটনা ঘটেছে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে থাকা নিরাপদ নয়। আগে কোনো সময় সিলেটের এই পরিবেশ ছিলো না। নেতাদের বাড়িতে হামলা। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে চাইলাম আমার কি অপরাধ।
এব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুরো বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে এখন ব্যস্ত আছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D