২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩
সুনামগঞ্জে হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় এ সংঘর্ষ হয়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা এগারটার দিকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে বাঁধা দেয় পুলিশ। পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ।
বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরফিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুইপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষ কতজন আহত হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এসময় বিএনপি কর্মী অভিযোগে আরফিননগর এলাকা থেকে তিন যুবককে আটক করে পুলিশ। তাদের দাবি, তারা আওয়ামী লীগের সমর্থক।
সংঘর্ষের পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D