২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবীতে রোববার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীর পার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেপার পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ২০১৪ সালে বিনা ভোটে এবং ২০১৮ সালে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতা দখল করে আছে। এখন তারা আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে প্রহসনের তফসিল ঘোষনা করেছে। দেশের সাধারণ মানুষ এই তফসিলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট সরকার ও এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধিনে দেশের মানুষ কোন নির্বাচনে যাবে না। তাদের অধিনে দেশে কোন নির্বাচন হবে না। তাই এখনো সময় আছে, সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে, নির্বাচন কমিশন পুনর্গঠন করে, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিন। অন্যতায় মজলুম জনতা রাস্তায় নামলে পালানোর পথও খোঁজে পাবেন না।
সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদি, আশিক চৌধুরী, নজিবুর রহমান নজিব, মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশীদ মামুন, হাসান পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ, মুকুল মুর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, এড. মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খাঁন জামাল, শাহ নেওয়াজ বক্ত তারেক, সাঈদ আহমদ, মাহবুবুল হক চৌধুরী, মকসুদ আহমদ, নাদির খান, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুল হাকিম, মনজুর হোসেন মনজু, মিজানুর রহমান মিজান, লুতফুর রহমান মোহন, খায়ের আহমদ খায়ের, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল মুনিম ,মোঃ বাচ্চু মিয়া, মামুন ইবনে রাজ্জাক রাসেল, আব্দুল ওয়াহিদ সুহেল, শাকিল মুর্শেদ, তোফাজ্জল হোসেন বেলাল, আখতার হোসেন, আজিজুল হোসেন আজিজ, মির্জা সম্রাট হোসেন, আফসর খাঁন, লিটন আহমদ, সুহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, আলম আহমদ, সুদিপ জ্যোতি এষ, ফজলে আহসান রাব্বী, দেলোয়ার হোসেন দিনার, সুমেল আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, মাসরুর রাসেল, জুনেল আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, জুবায়ের আহমদ লিলু, আব্দুস সবুর রাসেল, আব্দুল মালিক শেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাশু, জমজম বাদশাহ, আব্দুল মান্নান, ফয়েজ আহমদ মুরাদ, সুলেমান আহমদ সুমন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D