২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মণিপুরি মুসলিম পরিবারের বসতঘর।
গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের মণিপুরি মুসলিম স¤প্রদায়ের মুজিবুর রহমানের টিনশেড ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাঁতে শাড়ি বোনার মেশিন, কাপড় চোপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্য ব্যবহার্য সব পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে আগুন নেভাতে চেস্টা করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জেনেছি। দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D