জৈন্তাপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

জৈন্তাপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ১ জন।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার ৩নং রোড এলাকার মৃত হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)। তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

Manual6 Ad Code

আহত সিএনজি অটোরিকশা চালক একই এলাকার তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাস (সিলেট-ব ১১-০৬৫৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৯৫৮০) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা আহত অটোরিকশা চালক ও যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual7 Ad Code

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুটি গাড়ি জব্দ করেছে।

Manual6 Ad Code


 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code