২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে গিয়ে আমাল ভূঁইয়া (৪৩) নামে এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আমাল ভূইয়া শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন এর ছেলে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করে আমাল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। মিছিলে ঠিক আমার পেছনেই ছিল আমাল। সঙ্গেসঙ্গেই তাকে মিছিলে থাকা নেতাকর্মী দিয়ে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাল ভূঁইয়ার এ অপত্যাশিত মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আনন্দ মিছিল আর আনন্দ রইলো না, বেদনায় পরিণত হলো। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তাঁর মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D