২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জনগণের সেন্টিমেন্টের তোয়াক্কা না করে তড়িঘড়ি তফসিল ঘোষণা দেশে বিপর্যয় ডেকে আনবে। দলদাস এ কমিশন সরকারের আনুগত্য করে যে তফসিল ঘোষণা করেছে তা জনগণের সাথে প্রহসন ছাড়া কিছু নয়। সমঝোতা ছাড়া অবৈধ এ সরকারের অধিনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবেনা। অনৈতিক এ তফসিল বাতিল করে জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযির আহমদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মকবুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সহসভাপতি শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি বদরুল হক সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D