২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে সিলেটেও অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বাম জোটের নেতারা। এসময় নেতৃবৃন্দ ঘোষিত তফসিলের সমালোচনা করেন।
এদিকে অবরোধের শেষ দিনে সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের। তবে সকালে দু-এক জায়গায় ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা।
সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও স্বল্পসংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। চলেছে আন্তঃ উপজেলার সকল গণপরিবহন।
অর্ধদিবস হরতাল থাকায় সকালে নগরীর কোন শপিং মল খুলেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে দেখা গেছে।
এদিকে, সিলেট মহানগরীতে অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
যেকোনও ধরনের নাশকতার তথ্য মহানগর পুলিশের কন্ট্রোল রুম ও ৬ থানার ওসিদের দিয়ে সহযোগিতা করলেই মিলবে এই পুরস্কার।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।
এদিকে, বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ফেসবুক পেজে স্ট্যাটাসে জানানো হয়- “সিলেট মেট্রোপলিটন এলাকায় নাশকতাকারী ও অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম(বার), পিপিএম। জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সিলেট মেট্রোপলিটন পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে এবং নগরবাসীর পাশে আছে। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।”
এতে যেকোন ধরণের নাশকতার খবর পেলেই সাথে সাথে এসএমপির কন্ট্রোল রুমের ০১৩২০০৬৯৯৯৮ এই নম্বরে অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে বলা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D