|
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রেঙ্গাঁ হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তুন হস্তশিল্প, সেলাই ও বয়স্ক কোরআন প্রশিক্ষণ একাডেমির চেয়ারম্যান, লন্ডন প্রবাসী রাবেয়া তাহেরা মজিদ। জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, ট্রাস্টের নির্বাহী সদস্য হারুনুর রশিদ হিরন, জাহাঙ্গীর আলম মুসিক, দিলোয়ার হোসেন, মোঃ শাহাব উদ্দিন শিহাব, ডা. সুরঞ্জিত দাশ, ট্রাস্টের কার্যকরি সদস্য আব্দুল মোমিন, মোঃ শহিদুল ইসলাম, শাকিল মাহমুদ মঈন, শাহজাহান আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ সহ ১০ সদস্য বিশিষ্ট চিকিৎসক টিম দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ১৫০০ জন সুবিধা বঞ্চিত গরীব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা করেন। রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
১৫০০ জন রোগীর মধ্য থেকে ৩০০ জন চক্ষু রোগীকে চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।
১৪ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাইকৃত ৩শত রোগীর চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও ছানি অপারেশন এর মাধ্যমে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট।
উল্লেখ্য, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট ২০০১ সাল থেকে বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন জেলা শহরে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D