১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭
আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যেতে চাই : কামরান
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাঙ্গালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যারা শেখ হাসিনা ও আওয়ামীলীগকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল, তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। বরং শেখ হাসিনা ও আওয়ামীলীগ আজ জাতির আশা-আকাঙ্খার প্রতীক।
সিলেট মহানগর আওয়ামীলীগের ২৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। গতকাল সোমবার সন্ধ্যায় গোটাটিকরস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখে মুজিবুর রহমান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের স্বপ্ন পূরনে কাজ করে যেতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বদর উদ্দিন কামরান বলেন, মেধা দিয়ে রাজনীতি করতে হবে। খারাপ জিনিসকে বর্জন করে ভালো জিনিস অর্জন করতে হবে। তিনি বলেন, আজকে সংবর্ধনা দিয়ে আমাকে ঋনী করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যেতে চাই।
২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা মুমিন চৌধুরী, মহানগর আওয়ামীলীগে নেতা , সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, হেলাল বক্স, কাউন্সিলর লিপন বক্স, সাবেক কাউন্সিলর আসমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফতাব খান। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ময়না, মুহিবুর রহমান শাহজাহান, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, আব্দুল মান্নান, জুয়েল আহমদ, বিলাল আহমদ, এডভোকেপ প্রতাপ চন্দ্র নাথ, আব্দুল আহাদ, আবুল খান, মোস্তাক খান, রাসেল আহমদ, আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরোজ, শমসর সিরাজ সুহেল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব আলম মজনু, মইনুল আহমদ, আব্দুস সামাদ, ওয়ার্ড যবলীগ সভাপতি গুলজার আহমদ জগলু, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি টুটুল মাহমুদ মান্না, জুবায়ের আহমদ, আলমগীর হোসেন, হিমেল কান্তি দেব, জাকির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুুমিনুল হক বকুল ও গীতা পাঠ করেন শ্রী দাম পাল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D