সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্ত নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ইমাম সীমান্ত কিশোরগঞ্জের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বীচ কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, ‘সন্ধ্যায় ৯ বন্ধু মিলে সৈকতে গোসলে নামেন। সেখানে ফুটবল নিয়ে খেলছিল তারা। এক পর্যায়ে ফুটবলটি সমুদ্রে ভেসে গেলে সেটি আনতে যান তিনজন। এসময় তিনজনই ভেসে যান। সৈকতকর্মী ও সী-সেইফ লাইফগার্ড কর্মীরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মোফাজ্জল ইমাম সীমান্ত নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, ‘নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জল ইমাম সীমান্তের মরদেহ সুগন্ধা পয়েন্টের অদুরে গ্রীন নেচার অংশে ফায়ার সার্ভিস, সী-সেইফ লাইফগার্ড ও সৈকত কর্মীরা উদ্ধার করে।

সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ দুর্ঘটনায় আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃত ব্যক্তিকে মর্গে রাখা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট