নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট পুলিশ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট