সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নিজাম ইউ জায়গীরদার : দীর্ঘ প্রতীক্ষার পর নতুন নেতৃত্বের মুখ দেখলো সিলেট জেলা ও মহানগর যুবদল। আন্দোলন-সংগ্রামের উত্তাপ ও সাংগঠনিক গতি ফেরাতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
​রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
​কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথভাবে এই নতুন কমিটি অনুমোদন করেন।
সিলেট জেলা যুবদলের নতুন নেতৃত্বঃ
জেলা যুবদলের ছয় সদস্যের ঘোষিত আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান পেয়েছেন—
সভাপতি : মোহাম্মদ মকসুদ আহমদ
​সিনিয়র সহ-সভাপতি: কয়েস আহমদ

সহ-সভাপতি : মকসুদুল করিম নুহেল

​সাধারণ সম্পাদক : আবদুস সালাম টিপু
​১ম যুগ্ম সাধারণ সম্পাদক : মাশরুর রাসেল
​সাংগঠনিক সম্পাদক : হাবিবুল বাশার হাবিব


সিলেট মহানগর যুবদলের নতুন নেতৃত্বঃ
অন্যদিকে মহানগর যুবদলের ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতারা হলেন—
সভাপতি : মির্জা মোহাম্মদ সম্রাট
​সিনিয়র সহ-সভাপতি : এমদাদুল হক স্বপন
​সাধারণ সম্পাদক : দেলোয়ার হোসেন দিনার
​১ম যুগ্ম সাধারণ সম্পাদক : তাহসিন মেহদী প্রিন্স
​সাংগঠনিক সম্পাদক : হোসাইন আহমদ
৩০ দিনের কড়া নির্দেশনাঃ
ঘোষিত আংশিক কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩০ দিনের মধ্যে১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার কঠোর সাংগঠনিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন এই কমিটির মাধ্যমে সিলেটে যুবদলের কার্যক্রমে নতুন গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট