২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭
সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুনবাজাস্থ একটি তিন তলা ভবন হেলে পড়েছে। বিল্ডিং হেলে পড়ার সময় বাবুল মিয়া নামের এক পথচারী আহত হয়েছেন। ঝুঁকিপিূর্ণ ভবনটি যে কোন সময় ভেঙ্গে দূর্ঘটনা ঘটতে পারে। ভবনটির স্বত্ত¡াধিকারী উপজেলার মিরেরচর গ্রামের আব্দুল মনাফ।
রোববার সন্ধ্যায় হঠাৎ করে ভবনটি হেলে পড়ায় ভবনে ও পার্শ্ববর্তি বাসা-বাড়িতে বসবাসকারীরা নিরাপদ স্থানে চলে গেছেন। ভবন হেলে পড়ার সময় আশাপাশের ব্যবসায়ীরা আতংকে দিকবেদিক ছুটাছুটি করেন। ঘটনার পরপরই দ্রæত চলে আসেন উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসা অমিতাভ পরাগ তালুকদার ও থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম উপস্থিত হয়ে ঝুকিপূর্ণ ভবন থেকে বসবাসকারী সকল মানুষকে দ্রæত অন্যত্র সরিয়ে যাওয়ার এবং ভবনের আশাপাশের কয়েকটি দোকান বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ অবস্থান করছেন। প্রাথমিকভাবে ভবনে বসবাসকারী ও আশাপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদুৎ সংযোগ। বিশেষজ্ঞ টিম পৌছার পর পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D