সিলেটে পিকেটিংয়ের সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

সিলেটে পিকেটিংয়ের সময় স্বেচ্ছাসেবক দল নেতা আটক

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রবিবার পিকেটিংকালে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট এলাকা থেকে মামুনুর রশিদ নামের ওই নেতাকে আটক করা হয়। ওই সময় তিনি দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে সেখানে পিকেটিং করছিলেন।

মামুনুর রশিদ ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।