সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

চলমান রাজনৈতিক কর্মসূচির আড়ালে নাশকতা সৃষ্টির অভিযোগে সিলেট সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত-কে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঠানটুলার উপর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক সহিংসতা সৃষ্টি এবং পুলিশের উপর হামলার অভিযোগে ৬ টি মামলা রয়েছে।