জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ সোমবার

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র বার্ষিক ওয়াজ সোমবার

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধিন টুকেরবাজার তেমুখীর সাহেবেরগাঁওস্থ হযরত মাওলানা কুদরত উল্লাহ রহ. এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ১৩ নভেম্বর সোমবার সাহেবেরগাঁও জামে মসজিদ মাঠে বিকাল ২টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এবং বাদ ফজর শেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করেন মুফতি ইউনুস আহমদ আমিনী- লক্ষীপুর, নোয়াখালী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, মাওলানা আনজার শাহ তানিম- সাহেবজাদায়ে আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জী রহ., মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী-ঢাকা, মাওলানা আব্দুল মুমিন- ছাতকী প্রমুখ। এছাড়াও স্থানীয় উলামা-মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
সম্মেলনে গণেশপুর মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী, ফতেহপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দোহা, সাবেক শিক্ষক মাওলানা নুরুদ্দিন, অত্র জামেয়া সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ইসলামী সম্মেলনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়া পরিচালনা কমিটির পক্ষে জামেয়ার মুহতামিম (ভারপ্রাপ্ত) হাফিজ আশিকুর রহমান। বিজ্ঞপ্তি