২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে সিলেট শহরতলীর উমদারপাড়া গ্রামে গত ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে ‘গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে’ এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও সংগঠক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আফিকুর রহমান আফিক।
সংস্থার সদস্য আলী হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ শিবলী বেগম, সোসাইটির সহ সভাপতি মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা শারমিন জাহান তামান্না, নুসরাত উম্মে সাজিদা কেয়া, সোহান, ময়নুল আহমদ প্রমুখ। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক বাস্তবায়িত ১ মাস মেয়াদি মাছ চাষ প্রশিক্ষণের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আফিকুর রহমান বলেন, সরকার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। সরকারের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের নিবন্ধিত সংস্থা ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, গ্রামীণ যুব নারীদের কর্মসংস্থান, প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে উদ্যোক্তা তৈরিতে নিরলস কাজ করছে। আমরা চাই পুরুষের পাশাপাশি নারীরা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হলে পরিবারের আর্থিক স্বচ্ছলতা যেমন আসবে তেমনি দেশও উন্নত হবে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D