২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩
সিলেট সরকারি মদন মোহন কলেজে প্রথম অধ্যক্ষ হিসাবে প্রফেসর মাহবুবুর রহমান গত ৮ নভেম্বর বুধবার যোগদান করেছেন।
নবনিযুক্ত অধ্যক্ষকে কলেজের উপাধ্যক্ষ সবর্বানী অর্জুন, শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক জয়ন্ত দাশ সহ শিক্ষকবৃন্দ এবং বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যবৃন্দ স্বাগত জানান।
পরে অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর তিনি শিক্ষক মিলনায়তনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের সাথে মতবিনিময় করেন।
কলেজ উপাধ্যক্ষ সবর্বানী অর্জুন এর সভাপতিত্বে ও শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্ত দাশ।
শিক্ষক পর্ষদ, অফিস কর্মকর্তা, সহায়ক কর্মচারি, বিএনসিসি, রোভারস্কাউট নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রফেসর মাহবুবুর রহমান ১৪ তম বিসিএস এর মাধ্যমে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি সিলেট বিভাগের স্বনামধন্য বিদ্যাপিঠ এমসি কলেজে দীর্ঘদিন সুনামের সহিত শিক্ষকতা করেন। সরকারি মদন মোহন কলেজে প্রথম অধ্যক্ষ হিসাবে প্রফেসর মাহবুবুর রহমান যোগদান করায় কলেজ পরিবার তথা সিলেটবাসী অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি লক্ষীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D