বিএনপির হয়েই রাজনীতি থেকে বিদায় নিতে চান মেজর হাফিজ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

বিএনপির হয়েই রাজনীতি থেকে বিদায় নিতে চান মেজর হাফিজ

অন্যকোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ৩১ বছরের রাজনীতিতে বিএনপির হয়েই রাজনীতি থেকে বিদায় নিতে চাই।

আজ বুধবার বেলা ১১টায় বনানীর নিজ বাসভবনে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন তিনি।

তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির গুরুত্বহীন ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করি। শারীরিক অসুস্থতার জন্য রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছি। রাজনীতি থেকে দুরে অবস্থান করছি। তথ্যমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে এখন জড়িত নই। শারীরিক কারণে শিগগিরই রাজনীতি থেকে অবসর নিব। ৩১ বছরের রাজনীতি করে এই দল থেকেই বিদায় নিতে চাই।

পুলিশের স্কট নিয়ে আট বছর পর এলাকায় যেতে পেরেছেন বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ২৩ বছর আমি বিএনপির ভাইস চেয়ারম্যান। ড. মোশাররফ ও রফিকুল ইসলাম মিয়া ছাড়া সবাই আমার জুনিয়র। কিন্তু আমি ছাড়া সবাই উপরে উঠে গেছে। আমি পদবীর জন্য রাজনীতি করি না। জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছি। বেগম জিয়ার অনুপুস্থিতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জুনিয়র নেতারা সিনিয়র পদপদবী পেলেও কোনো অভিযোগ নেই। শারীরিক অসুস্থতার কারণে নিস্ক্রিয় আছি। রাজনীতে এখন কোনো আগ্রহ নেই।

মেজর হাফিজ বলেন, ‘২০২০ সালের ১৪ ডিসেম্বরে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় আজগুবি ১১টি অভিযোগে। সরকার বিরোধী কর্মসূচিতে অংশ না নিলেও অভিযুক্ত করা হয়েছে। তিন বছর পার হলেও নোটিশের উত্তরে কোনো পাল্টা জবাব দল থেকে পাইনি। ৩১ বছর রাজনীতি করে এমন প্রাপ্তি পীড়াদায়ক।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট