১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
আবুজা : নাইজেরিয়ার ওগান রাজ্যের গভর্নর ইবিখুনলের স্ত্রী ফার্স্ট লেডি ওলুফানসো আমুসোন তার খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন।
কেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন- এ সম্পর্কে সম্প্রতি নাইজেরিয়ার সংবাদমাধ্যম ‘ভ্যানগার্ড’কে দেয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎকারে গভর্নর-পত্নী স্পষ্ট করেছেন কেন একজন একনিষ্ঠ খ্রিস্টান থেকে তিনি একজন মুসলিমকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘কিন্তু আজকে আমার মা এবং আমার স্বামী আমাকে তাদের ভাল বন্ধুর চেয়েও বেশি পছন্দ করেন।’
ওলুফানসো আরো বলেন, ‘যখন আমি আমার বাবাকে এ বিষয়ে বলেছিলাম, তখন তিনি বললেন, ‘আচ্ছা ঠিক আছে, আমাদের শুধু এই সম্পর্কে প্রার্থনা করতে হবে। কিন্তু যেকোনো ভাবেই হোক, পরে তারা আমাকে খুব আঘাত করে। আমার স্বামী আল্লাহকে বিশ্বাস করেন। আমি বলব, আমার স্বামী আমার চেয়েও বেশি ধার্মিক।’
‘তিনি প্রকৃতপক্ষে আল্লাহর একজন মমিন বান্দা। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাসের বলেই তিনি মনে করেন ‘সব কিছুই সম্ভব’ এবং যখন আপনি কাউকে অধিক প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখবেন তখন আপনাকে তার বিশ্বাসের উপর ভিত্তি করে এটা দেখতে হবে; আল্লাহকে চ্যালেঞ্জ করে নয়। আল্লাহকে বলতে হবে, ‘আমি তোমার উপর ঈমান এনেছি’ এবং তাকে (আল্লাহ) স্পষ্ট বুঝার জন্য আপনাকে বার বার চেষ্টা করতে হবে।’ তিনি বলছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D