২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি ঘোষণা করবেন রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ।
এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য ১০ জনের মধ্য থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।
তা ছাড়া আগামী ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের অধিবেশন ডাকায় অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই।
বঙ্গভবনের সঙ্গে সম্পর্কিত দু’জন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অবস্থায় সার্চ কমিটির গঠনের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তুতি নিচ্ছেন।
এ জন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটি নিয়োগের গেজেট প্রকাশ করা হবে।
বর্তমান কমিশন গঠনের আগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করা হলেও এবার তার সদস্য সংখ্যা কত হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। তবে এ সংখ্যা তিন, চার অথবা পাঁচজনের মধ্যে সীমিত থাকবে।
এই সার্চ কমিটি ১০ জনের নাম সুপারিশ আকারে রাষ্ট্রপতিকে দেবে। সেখান থেকে পাঁচজনের নাম চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
উল্লেখ্য, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। অর্থাৎ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পছন্দের নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D