১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার ।। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট অগণতান্ত্রিক সংস্কৃতি মিলে মিশে দেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরী হয়েছে যা পৈশাচিক স্বৈরতন্ত্রে অধ:পতিত হয়েছে। যার বিকৃত প্রতিক্রিয়া সারাদেশে ফুঠে উটেছে। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার দুপুরে সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্থকৃত) মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরী চিকিৎসা শেষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসায় তার সাথে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এসময় সদ্য কারামুক্ত সিসিক মেয়র বিএনপি চেয়ারপার্সনের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এর আগে সিসিক মেয়র আরিফ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সরাসরি বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান।
এসময় তার সাথে তার স্ত্রী শামা হক ও আরিফের মেয়ে সায়িকা তাবাসসুম চৌধূরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবু্বুল হক চৌধূরী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুর রকিব চৌধূরী প্রমূখ উপস্থিত ছিলেন ।
কারামুক্ত আরিফুল হক চৌধূরী হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পর ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ রাতেই আরিফুল হক চৌধূরী সিলেটে ফেরার কথা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D