২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোররাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ভূমিকম্পপ্রবণ সুমাত্রা দ্বীপে আঘাত হানা এও ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ভোররাত ৩টায় মাটির ৮৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। এরপর আরও কয়েকবার আফটারশক অনুভূত হয়। যার মধ্যে একটি ছিল ৪ মাত্রার কম্পন।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল। এখন সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।
সুমাত্রার রাজধানী পাদাংয়ের মানুষ ভূমিকম্পের সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন।
দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ইন্দোনেশিয়া কথিত রিং অব ফায়ারের কাছে অবস্থিত। আর এ কারণে দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D