১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৭
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন- “সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী সবাইকে গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দারিদ্র মানুষের সহযোগিতায় সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে অসহায় মানুষগুলোর দুঃখ-কষ্ট লাঘব হবে।”
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অপু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- এলাকার মুরব্বী ছালিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তজম্মুল আলী, আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, বাবুল মিয়া, যুবলীগ নেতা দবির মিয়া, আলমগীর হোসেন, লিটন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম মহসিন, মুহিত চৌধুরী, ছাত্রলীগ নেতা রেদুয়ানুল করিম মাছুম, হামিদ মিয়া, মিয়াদ আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D