ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকলো ম্যানহাটনের ডাউনটাউনের ১০০ নম্বর সেন্টার স্ট্রিট। যুক্তরাষ্ট্রের ২৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট অপরাধী প্রমাণিত হয়ে গ্রেফতার হলেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে ক্রিমিনাল কোর্ট ভবনে এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়ে আত্মসমর্পণ করলে অফিসিয়ালি তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

আদালতের সামনে অপেক্ষমান শতশত মিডিয়াকর্মীদের চোখ ফাঁকি দিয়ে প্রধান ফটক দিয়ে প্রবেশ না করে পুলিশ ও সিক্রেট সার্ভিস পরিবেষ্টিত ট্রাম্প ভিন্ন দরজা দিয়ে আদালত ভবনে প্রবেশ করেন।

নিউইয়র্কের ক্রিমিনাল কোর্টে আত্মসমর্পণের পর যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি, অ্যালভিন এল ব্র্যাগের অফিসে আত্মসমর্পণ করার পর অফিসিয়ালিভাবে তাকে গ্রেফতারের পর তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে হাতকড়া পরিয়ে ফৌজদারি আদালত ভবনে হাজির করা হয়।