বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

Manual7 Ad Code

সম্প্রতি বাংলাদেশ, ভারত-মায়ানমারের সংযোগ স্থলের ভূ-গর্ভে বিশাল ফাটলের সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এ থেকে ধারণা করা হচ্ছে যে কোনো সময় অনুভূত হতে পারে বড় ধরনের ভূমিকম্প।

এ ধরণের ভূমিকম্পের মাত্রা ৮/৯ মাত্রার হতে পারে। এ কারণে বাংলাদেশসহ এর আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা বিদ্যমান।

Manual2 Ad Code

কলোম্বিয়া ইউনিভার্সিটির ড. মাইকেল স্টেকলারের অধীনে চলা এক গবেষণা থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে। এই ফাটলের ৬০ মাইলের মধ্যে প্রায় ১৪০ মিলিয়ন মানুষ বসবাস করে। আর এই ভূমিকম্পের প্রভাবে প্রায় ১০ মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘এই ফাটলটি গঙ্গা এবং ব্রহ্মপুত্রের পলি মাটি দ্বারা ভরাট হয়ে আছে। প্রায় কয়েক মিলিয়ন টন পলি জমা হয়েছে’।

ড. মাইকেল সাংবাদিকদেরে জানিয়েছেন, ‘তিনি আশঙ্কা করছেন, এই ফাটল লাইনটি এখনো সচল। এর আগে এমন বড় ফাটল থেকে ২০০৪ সালে ভারত মহাসাগরে বিপর্যয় হয়। এরপর ২০১১ সালে জাপানেও একই রকম বিপর্যয় দেখা দেয়। দুইবারই বিশাল সুনামির উৎপত্তি হয়েছিল সেখান থেকে’।

Manual3 Ad Code

এমনকি এই ফাটল থেকে যে ভূমিকম্প হবে তাতেও সুনামির আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন। তবে কবে নাগাদ এমনটি হতে পারে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code