৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদকে ভূষিত করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরো পাঁচজন নোবেল বিজয়ীসহ কংগ্রেসে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত ড. ইউনূসকে মঙ্গলবার এ পদক প্রদান করা হয়।
বুধবার বিকেলে ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্ধ্র প্রদেশের মূখ্যমন্ত্রী শ্রী চন্দ্র বাবু নাইডু, কয়েকজন ইউনিয়ন মন্ত্রী এবং ভারতের প্রখ্যাত বিজ্ঞানীগণ।
প্রধানমন্ত্রী মোদী ও অন্য বক্তারা ভারতের বিজ্ঞান নীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ভারতীয় সমাজকে কীভাবে রূপান্তরিত করছে ও ভারতকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে তাদের বক্তব্য রাখেন।
৫ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে অনুষ্ঠিত এই কংগ্রেসে আরো যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মূখ্য বিজ্ঞান নীতি প্রণেতা ও প্রশাসকগণ এবং ভারতের সকল রাজ্য থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র।
বরাবরের মতোই ভারতীয় বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে পুরো শহরজুড়ে বিরাজ করছে একটি উৎসবমূখর পরিবেশ এবং শহরটি রূপ নিয়েছে একটি আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনীতে।
কংগ্রেসের একটি প্লেনারি সেশনে ভাষণ দেন প্রফেসর ড. ইউনূস। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত শ্রী ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D