শীতে গোসলের সুবিধা

প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

Manual3 Ad Code

শীতে প্রকৃতি শুষ্ক হয়ে যায়। আর শুষ্কতার পরিমাণ বেড়ে গেলে ত্বকে সৃষ্টি হয় নানা সমস্যা।

অনেকেই আছেন, যারা শীতকালে নিয়মিত গোসল করে না। দুই-তিনদিন পর পর তারা গোসল করে, যা মোটেও স্বাস্থ্যকর নয়।

এ সময় অনেকে আবার শীতের ভয়ে গরম পানি দিয়ে গোসল করেন। তবে গরম পানি দিয়ে গোসল করলে কী কী উপকারিতা পাওয়া যায় তা জেনে নিনঃ

Manual3 Ad Code

১. ব্যথা কমে:

শীতে গরম পানি দিয়ে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে। ফলে শরীরের যে কোন ব্যথা বিশেষ করে বাতের ব্যথা, হাড়ের সংযোগস্থলে ব্যথা, পিঠ ও হাঁটুর ব্যথা কমে যায়। গরম পানিতে গোসল করলে অনেকের মাথা ব্যথাও ভালো হয়।

Manual6 Ad Code

২. রক্ত সরবরাহ বাড়ে:

ত্বকের রক্তনালীর প্রসারণ বাড়ায় গরম পানি। কাজেই উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে। ফলে সুস্থ থাকা সহজ হয়।

৩. শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর হয়:

যাদের বুকে ব্যথা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল বেশ উপকারী। নিয়মিত গরম পানিতে গোসল করলে শ্বাসকষ্টের সমস্যাও কমে যায়। এছাড়া যাদের নাক বন্ধ হওয়ার সমস্যা আছে- তাদের জন্যও ভাল। গরম পানিতে ইউক্যালিপ্টাস বা অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায়।

৪. অবসাদ দূর হয়:

গরম পানি পেশির জড়তা কাটাতে সাহায্য করে। ফলে সহজেই অবসাদ দূর হয়। এছাড়া রক্তচাপ কমিয়ে পার্লস রেটকে আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে। সব মিলিয়ে পরিপূর্ণ ঘুমের জন্য গরম পানিতে গোসল ভাল।

৫. ত্বকের আর্দ্রতা ধরে রাখে:

Manual3 Ad Code

ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে এই গরম পানি। ফলে ত্বক নরম ও দ্রুত পরিষ্কার হয়। একইসঙ্গে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকরী ভূমিকা রাখে এই গরম পানি।

Manual5 Ad Code

তবে অতিরিক্ত গরম পানিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনাসহ নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের দিনে হালকা গরম পানি করে গোসল করাই উত্তম।

Manual1 Ad Code
Manual6 Ad Code