বিদেশি টিভি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

Manual7 Ad Code

বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

Manual1 Ad Code

বিদেশি টেলিভিশন চ্যা নেলে দেশি পণ্যেতর বিজ্ঞাপন বন্ধের দাবিরপ্রেক্ষাপটে সোমবার তথ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

Manual7 Ad Code

‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬’ অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে এতে বলা হয়, ‘বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা না মানলে সংশ্লিষ্ট বিদেশি টিভি চ্যানেল ডিস্ট্রিবিউশনের অনাপত্তি ও অনুমতি এবং লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

Manual7 Ad Code

প্রসঙ্গত, বাংলাদেশে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়ে আসছিল টেলিভিশন চ্যানেল মালিক, কলা-কুশলী-বিজ্ঞাপনদাতাদের সংগঠন- ‘মিডিয়া ইউনিটি।’

সংগঠনটির নেতাদের দাবি, কিছু বিদেশি চ্যানেলের বাংলাদেশে প্রচার করা অনুষ্ঠানে বাংলাদেশি বিজ্ঞাপন দেখানো হয়। এসব বিজ্ঞাপন ওই দেশে না দেখিয়ে কেবল বাংলাদেশি দর্শকদের দেখানো হয় যা বেআইনি।

এ ধরনের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, এভাবে বিজ্ঞাপন প্রচারের কারণে অর্থপাচার হচ্ছে এবং দেশীয় টেলিভিশন চ্যানেল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code