১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭
দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার বাদ মাগরিব সিলেটে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) দরগাহে এ মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিলেটের কৃতিসন্তান মতিউর রহমান চৌধুরীর সুস্থতার পাশাপাশি তার প্রয়াত বড় ভাই মুজিবুর রহমান চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, দৈনিক মানবজমিন এর বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, রিয়েল টাইমের সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক মঞ্জুর হোসেন খান, মানবজমিনের আলোকচিত্রী এসএম সুজন, গাজী টিভির ক্যামেরাপার্সন ছয়ফুল হক অপু, মানবজমিনের বিজ্ঞাপন প্রতিনিধি ইকবাল হোসেন আনা, সিলেটের প্রাচীনতম সংবাদপত্র পরিবেশক আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আজ খতমে কোরআনের দোয়া : মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে সিলেটের প্রাচীনতম সংবাদপত্র পরিবেশক আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইসমাইল হোসেনের উদ্যোগে আজ খতমে কোরআনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব সিলেটের প্রথম মুসলমান হযরত বুরহান উদ্দিন (র.) দরগাহে খতমে কোরআনের পর দোয়া মাহফিল অনুষ্টিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D