নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশের

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

Manual6 Ad Code

নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং শুরুটা ভালো করলেও মিডলঅর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হলো মাশরাফিদের।

Manual7 Ad Code

শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হারল ৮ উইকেটে। আগের দুই ম্যাচের থেকে এ ব্যাবধানটা একটু বেশিই বটে! দ্বিতীয় মেয়াদে সীমিত পরিসরের ক্রিকেটে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম হোয়াইট ওয়াশের স্বাদ পেতে হল মাশরাফি বিন মুর্তজাকে।

দায়িত্ব নেওয়ার পর মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ৭টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে। প্রতিটি দেশের মাটিতে। ৭টির মধ্যে মাশরাফির দল জিতেছিল ৬টিতে। এটি মাশরাফির দ্বিতীয় সিরিজ পরাজয়।

আগের দুই ম্যাচের পর বাংলাদেশের শুরুটা এদিনও ছিল দূর্দান্ত। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও ইমরুল কায়েস শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করে আসছিলেন। দুই ওপেনারের ব্যাটে ২১ ওভারে বিনা উইকেটে উঠেছিল ১০০ রান।

তখন মনে হচ্ছিল, অনায়াসেই ২৮০-৩০০ রানের পুঁজি পাবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো কই! আড়াই শ’ই হলো না। শেষ ওয়ানডেতে ৯ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৩৬ রান। জবাবে নিউজিল্যান্ড ৫২ বল আগে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। ফলাফল নিউজিল্যান্ড ৩: ০ বাংলাদেশ।

Manual7 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৪ সালের আগস্টে সর্বশেষ হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে ক্যারবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে। এরপর মাশরাফির নেতৃত্বে ৭টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ, যার ৬টিতেই জয়ী লাল-সবুজের জার্সিধারীরা।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code