১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২২
গ্রুপ বি-এর দ্বিতীয় ম্যাচে কেউ জেতেনি, হারেওনি কোনো দল। সোমবার যুক্তরাষ্ট্র-ওয়েলস মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জয়ের মুখ না দেখলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই আছে ৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা গ্যারেথ বেলের ওয়েলস।
১৯৫৮ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। বড় মঞ্চে ঘাবড়ে যায়নি, দক্ষিণ আমেরিকান পরাশক্তি ওয়েলসের সাথে সমানে সমান লড়েছে তারা।
৪৩ হাজার সমর্থক ধারণ সক্ষমতার আহমেদ বিন আলি স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ওয়েলস ও যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই ওয়েলসের ডিফেন্সের ওপর চাপ সৃষ্টি করে রাখে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৯ মিনিটে সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে আসে। নাহলে শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। আক্রমণ-পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও গোলের মুখ দেখছিল না কেউ।
অবশেষে ৩২ মিনিটে ওয়েলসের রক্ষণ ভাঙে যুক্তরাষ্ট্র। টিমোথি উইয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় তারা। চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ।
লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্টে জর্জ উইয়াহের ছেলে টিমোথি উইয়াহ। জর্জ উইয়াহ এক সময়ের দাপুটে ফুটবলার ছিলেন। একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে ব্যালন ডি অর জয়ের কৃতীত্বও আছে তার। তার ছেলে টিমোথি উইয়াহ এবার বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। যেখানে প্রথম গোলও এছে তার ছেলের পা থেকে।
এদিকে আরো কিছু সুযোগ পেলেও সফল হয়নি আমেরিকান দেশটি। ফলে ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েলস। একের পর আক্রমণ করতে থাকে যুক্তরাষ্ট্রের অভিমুখে, তবে কাঙ্ক্ষিত সেই গোলের মুখ দেখা হচ্ছিল না। অবশেষে ৮২ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণের দেখা পায় ওয়েলস। ৬৪ বছর পর বিশ্বকাপে গোল উৎসবে মাতে ছোট্ট এ দেশটি।
গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বক্সের ভেতর গ্যারাথ বেলকে ফাউল করে বসেন জিমারমান। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি করেন ওয়েলস রূপকথার নায়ক গ্যারাথ বেল।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের মুখ দেখেনি কেউ। ফলে ১-১ গোলের সমতায় থেকে পয়েন্ট ভাগাভাগি করেই খেলা শেষ করে দুদল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D