২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত শতাধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের নিচে নেমে এসেছে।
এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পূর্ব এশিয়ার দেশ জাপানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ফ্রান্স, জাপান, রাশিয়া এবং তাইওয়ান। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৬২ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৯৭ হাজারে পৌঁছে গেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ এক দিনে সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭২৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা ১৩ জন বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৯৭ হাজার ২০০ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪১ হাজার নয়জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজারের বেশি কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৩ কোটি ৬২ লাখ ৫১ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে।
এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখেছে জাপানের জনগণ। নির্ধারিত ২৪ ঘণ্টায় পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ৭০ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২৪ লাখ ৩২ হাজার ৮৪০ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন ৪৬ হাজার ৭৮১ জন।
অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৭৮ জন। এছাড়া প্রাণ গেছে ২১৭ জনের। করোনা ভাইরাসে ভয়াল থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ২১৬ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৯৬ হাজার ৫২১ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন ৩০ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন চার হাজার ২২৬ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৯৩২ জনে পৌঁছেছে। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৮ হাজার ৩০০ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাণঘাতী রোগটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D