১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশ পরিচালনায় সম্পূর্ণরুপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। লুটপাট আর দুর্নীতিতে নিমজ্জিত সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চারদিকে হাহাকার চলছে। জনগণ আর এই অপশাসনের ভার বইতে পারছে না। দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে।আওয়ামীলীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বিচার ব্যবস্থাকে পুরোপুরিভাবে দলীয়করণ করার ফলে এখন ন্যায় বিচার পাওয়া প্রায় দুষ্কর। বিচার বিভাগে লাগামহীন দলীয়করন করে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নামবে। এই ফ্যাসিস্ট সরকার জনরোষ থেকে রেহাই পাবে না। তাই জাতীর এই ক্রান্তিলগ্নে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
সোমবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির তিন নং বার মিলনায়তনে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার নাকি লোডশেডিং জাদুঘরে পাঠিয়েছে। তাহলে এখন শতভাগ বিদ্যুৎ কোথায় গেল? বাড়িতে বাড়িতে বিদ্যুৎ কোথায়? বিদ্যুতের কারনে দেশের কলকারখানার উৎপাদন ব্যবহত হচ্ছে, কৃষি মৌসুমে কুষকরা জমিতে সেচ দিতে পারছে না।
আওয়ামীলীগ বিদেশে অর্থ পাচার করে এবং নামে বেনামে নিজেদের লোকদের ঋণ দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ফলে দেশের রিজার্ভ শূণ্য হয়ে যাচ্ছে। একদিকে সরকার ঋণ খেলাপিদের দায়মুক্তি দিচ্ছে আর অন্য দিকে বৈদেশিক মুদ্রা সংকটে আমদানী ব্যহত হচ্ছে। তাই দেশকে বাঁচাতে, জনগনকে বাঁচাতে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই জালিম সরকারকে বিদায় করতে হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। পবিত্র এডভোকেট আব্দুল হালিম রায়হান।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ দেশের সকল অর্জন খেয়ে ফেলেছে, রিজার্ভ গিলে ফেলেছে। আর কয়েকদিন ক্ষমতায় থাকলে পুরো দেশটাকে খেয়ে ফেলবে, দেশের অস্তিত্ব আর রাখবে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা ষড়যন্ত্রমুলক বিভিন্ন মামলায় প্রতিনিয়ত আদালতে হাজিরা দিচ্ছেন। শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তাই এখনই সময় এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। দেশবে বাঁচাতে হলে সর্বগ্রাসী এই ফ্যাসিস্ট সরকাকে সরিয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসতে হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ অতিশীগ্রই আওয়ামীলীগের পতন হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সাবেক পিপি এডভোকেট নুরুল হক, সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আফরাফ উদ্দিন, এডভোকেট জুবের খান, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট আবু তাহের, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তানভির আক্তার খান, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D