আমেরিকা সপ্তাহ শুরু, ঢাকাসহ চার শহরে নানা আয়োজন

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

আমেরিকা সপ্তাহ শুরু, ঢাকাসহ চার শহরে নানা আয়োজন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ সপ্তাহব্যাপী অনুষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ জুন) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী আয়োজনে থাকবে ফ্রিডম ২৫০ কনসার্ট, যেখানে পরিবেশনা করবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাস। এছাড়া ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে আমেরিকান ফেয়ার এবং সিলেটে উদ্বোধন করা হবে ফাউন্ডার্স মিউজিয়াম প্রদর্শনী।

এছাড়া দেশজুড়ে আরও নানা সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। এসব আয়োজনে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট