বিশ্বনাথে বিএনপি থেকে বহিস্কার পদত্যাগী জালাল

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

বিশ্বনাথে বিএনপি থেকে বহিস্কার পদত্যাগী জালাল

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচন করতে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে নিজে পদত্যাগ করেও রেহাই পাননি স্বতন্ত্র মেয়র প্রার্থী জালাল উদ্দিন। অবশেষে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।


রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিস্কারের কথা জানানো হয়। ওই প্যাডে আরও বলা হয়েছে বিএনপির প্রথমিক সদস্য পদসহ তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে বহিস্কৃত এই নেতা দল থেকে নিজেই পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে তিনি ১০ অক্টোবর হ্যাঙ্গার প্রতীক পাওয়ার পর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেও অনেকটা সালোচনায় আসেন। তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান’সহ বিএনপির বড় একটি অংশ বহিস্কৃত এই নেতার সাথে নির্বাচনী মাঠে কাজ করছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট