৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করার আন্দোলনকে বেগবান করার স্বার্থে গত শুক্রবার (২১ অক্টেবর) বিকেল ৪টায় নগরীর কাজিটুলায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় সর্বস্তরের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজ সচেতন প্রতিনিধিত্বশীল নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাসপোর্ট তৈরী শুধুমাত্র বিদেশ গমনের জন্য নয়। যেকোন নাগরিক ইচ্ছে করলেই পাসপোর্ট তৈরী করতে পারেন। পাসপোর্ট অফিসে যারা কর্মরত তারা মনে করেন পাসপোর্ট তৈরী মানেই প্রবাসে গমন। প্রবাসে মানুষ বিভিন্ন কারনে যায়। কেউ হয়তো রোজগারের আশায়, কেউ হয়তো ভ্রমনে, আবার কেউ হয়তো চিকিৎসার জন্য। কিন্তু পাসপোর্ট অফিসের কর্মরত কর্মকর্তারা মনে করেন সবাই রোজগারের জন প্রবাসে যাওয়ার লক্ষ্যে পাসপোর্ট করছেন। তারা ভুলে গেছেন, সাধারণ মানুষের বিভিন্ন প্রকারের টেক্সের টাকায় পাসপোর্ট অফিস পরিচালিত হয়। সেই মানুষের সাথেই পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা পাসপোর্টের আবেদন গ্রহন ও প্রদানে মারাত্নক দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকেন।
বক্তারা আরো বলেন পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা ও দালালদের অপসারণসহ অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আগামী ২৬ নভেম্বর শনিবার জনসভা করে পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা ও দালালদের ব্যাপারে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে। বক্তারা দেশে বিদেশে সর্বত্র বাংলাদেশীদের পাসপোর্ট তৈরীতে সহজীকরণ ব্যবস্থা চালু করার জোর দাবি জানান।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের এর পরিচালনায় মতবিনিময় সভায় শুরতে পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট।
স্বাগত বক্তব্য রাখেন গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুল লতীফ সরকার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার চৌধুরী, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল করিম, এডেেভাকেট মোঃ মঞ্জুরুল হক তালুকদার, এডভোকট মোহাম্মদ সেলিম মিয়া, এডভোকেট মোস্তাফা দিলওয়ার আল আজহার, এডভোকেট কাজী মোশাররফ রাশেদ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মফিজুর রহমান, সিলেট বিভাগ গণদাবী পরিষদ গোলাপগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম পাকি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমা যুব উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিতার, নবজাগরণ স্বেচ্ছাসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ রাসেল, সাংবাদিক শহিদ আহমদ খান, শ্রমিক নেতা এম বরকত আলী, মাওলানা ক্বারী আলহাজ¦ বিপ্লবী মুজিবুর রহমান, জেপিকেপি’র উপদেষ্ঠা মোঃ ইদ্রিস আলী, কুয়েত প্রবাসী আতাউর রহমান চৌধুরী, নারী নেন্ত্রী তাসলিমা আফরিন আকি, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে সহ-সভাপতি এস. এম আব্দুল হাই পীর, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, ধর্ম সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, দপ্তর সম্পাদক এস. এম. শাব্বীর আমীন তাহমীদ, সহ-প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমদ মুকিত, মোঃ আব্দুর রহিম, মোঃ সফিকুর রহমান, এস এম ফাহাদ, মোঃ আলতাফ মিয়া, মোঃ জানে আলম, শেখ আনিসুর রহমান জয়, মোঃ হেলাল মিয়া, সাগর আহমদ, সৈয়দ ইব্রাহীম, মোঃ আবুল হাসান, জামাল উদ্দিন, আতাউর রহমান চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম, আল বাহার, তমন মিয়া, মোঃ মইন উদ্দিন, মোঃ মইনুদ্দিন আহমদ, মোঃ মাহদি হাসান, নবজাগরণ যুব সংঘের সাধারণ সম্পাদক কয়েছ আহমদ সবুজ, জেপিকেপি’র সদস্য মারজিয়া আক্তার চৌধুরী, মোঃ জাহাঙ্গীর খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D