বিএনপির নতুন কর্মসূচিঃ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

বিএনপির নতুন কর্মসূচিঃ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ

সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নতুন করে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তবে এ কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট