২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ করবে আওয়ামী যুবলীগ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
উক্ত যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সকল শাখার সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আপনারা জানেন বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চায়। ওদের এই নৈরাজ্যের জবাব সংগঠন হিসেবে যুবলীগ একলাই দিতে পারে তা ১১ নভেম্বর এই যুব মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করবো।
এছাড়াও সমাবেশকে সফল করতে ১০টি উপ-কমিটির নাম গঠন করা হয়েছে। যথাক্রমে- দফতর উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি, স্বাস্থ্য উপ-কমিটি, তথ্য প্রযুক্তি উপ-কমিটি, শৃঙ্খলা উপ-কমিটি, প্রচার-মিডিয়া উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি, আপ্যায়ন উপ-কমিটি, মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D