২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, হাতে আর সময় নেই এখনই পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। শনিবার বিকালে খুলনা বিভাগ বিএনপি’র গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতার শুরুতে বিএনপি মহাসচিব বলেন, বীর খুলনাবাসী আপনাদের অভিবাদন। আপনারা অসাধ্যকে সাধন করেছেন। জলে-স্থলে সব জায়গায় পরিবহন বন্ধ করে দিয়েছিল। তারপরও আপনারা ছুটে এসেছেন। কোনো বাধা আপনাদের ঠেকাতে পারেনি। ইতিহাস বলে, জনগণের ন্যায়সঙ্গত দাবি শুধু শক্তি নিয়ে দাবিয়ে রাখা যায় না।
খুলনায় সমাবেশে অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার, হয়রানি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই তিন দিনে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নানা জায়গায় হামলা করা হয়েছে। বাধা দেয়া হয়েছে। আজকের এই সভায় যারা অংশ নিয়েছেন লড়াই করে এখানে উপস্থিত হয়েছেন।
দেশের বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ছয় ঘণ্টা থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আমরাতো শান্তিপূর্ণ লড়াই করছি। কিন্তু আমাদের সমাবেশ করতে দেয়া হচ্ছে না। বাধা দেয়া হচ্ছে। বাধা দিয়ে আর আমাদের আটকে রাখা যাবে না। মানুষ রাস্তায় নেমে এসেছে। দাবি আদায় করেই ঘরে ফিরবে। বক্তৃতায় বিএনপি মহাসচিব তার দল ক্ষমতায় গেলে কি করবে এমন কিছু প্রতিশ্রুতিও তুলে ধরেন। সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D