৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফররত কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি অব বার্মিংহাম এর চ্যান্সেলর লর্ড কারান বিলিমোরিয়া, সিবিই, ডিএল, এফসিএ এর সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় গত ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লর্ড বিলিমোরিয়া বলেন, বাংলাদেশীরা অত্যন্ত সাহসী ও পরিশ্রমী। বৃটেনে বাংলাদেশীদের রেস্টুরেন্ট ও বাংলা খাবার অত্যন্ত প্রসিদ্ধ। বৃটেনের অর্থনীতি ও রাজনীতিতে বাংলাদেশীদের অবদান অনস্বীকার্য। তিনি জন্মসূত্রে একজন ভারতীয় হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার আহবান জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতা লেফেটেন্যান্ট জেনারেল বিলিমোরিয়া সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান। তিনি সভায় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাঙালির মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনের আহবান জানান। তিনি বাঙালি জাতির উত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সিলেট চেম্বারে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের প্রশংসা করেন। লর্ড বিলিমোরিয়া আরো বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয়। এই অপার সৌন্দর্য্য রক্ষায় সকলকে সচেতন হতে হবে। তিনি সিলেটের নয়নাভিরাম চা বাগান ও দর্শনীয় স্থানগুলোর ভূঁয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী। করোনাকালে বৃটেনের অর্থনীতি গত তিনশত বছরের মধ্যে সর্বোচ্চ ১০ শতাংশ নি¤œমুখী হয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতি ততটা নি¤œমুখী হয়নি। বাংলাদেশের এ অর্থনৈতিক স্থিতিশীলতা বিশ্বকে অবাক করেছে। তিনি বলেন, সিলেটে অল্টারনেটিভ এনার্জী রয়েছে, যা শিল্প স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিলেটের ব্যবসায়ী ও উদ্যোক্তাগণকে সিলেটের অপার সৌন্দর্য্য ও খনিজ সম্পদকে কাজে লাগানোর আহবান জানান।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ লর্ড কারান বিলিমোরিয়াকে সিলেট সফর এবং সিলেট চেম্বারের সাথে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেট অঞ্চল বিনিয়োগের জন্য আদর্শ স্থান। তিনি সিলেটে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য লর্ড বিলিমোরিয়া’র সহযোগিতা কামনা করেন। তিনি সভায় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণকে সিলেটে বিনিয়োগের ক্ষেত্র সমূহ নিয়ে আলোচনার আহবান জানান। সভায় সিলেটের অর্থনৈতিক খাত, বিনিয়োগের সম্ভাবনা এবং উপযোগী শিল্পসমূহ নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সল এবং লিডিং ইউনিভার্সিটির ফেকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লর্ড বিলিমোরিয়ার পিতার অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক জনমত পত্রিকার চীফ এডিটর সৈয়দ নাহাস পাশা, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আতিক হোসেন, পরিচালক আবু তাহের মোঃ শোয়েব, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), দেবাংশু দাস, সরোয়ার হোসেন ছেদু, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নাঈমা মাসউদ নীলা, নর্থ ইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান টিটু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, তোফাজ্জল হোসেন এফসিএ, সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D