২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ফলে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না। একইসাথে তার নির্বাচনী আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশনের চার সদস্য বিশিষ্ট একটি বেঞ্চ তোষাখানা (রাষ্ট্রীয় কোষাগার) দুর্নীতির মামলায় ইমরান খানের বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ‘এখন থেকে ইমরান খানের নির্বাচনী আসনটি শূন্য। তিনি আর সংসদ সদস্য নেই।’
তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে ইমরান খানের দল পিটিআই। দলটি বলেছে, কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে শিগগিরই আপিল করবে তারা। একইসাথে দলের নেতাকর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : এক্সপ্রেস নিউজ

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D