৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পাঠশালা একুশের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, সহকারী রেজিস্ট্রার সৌরভ ব্রত দাস, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক সায়ীদ ইশতিমাম ও পাঠশালা একুশের সদস্যবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D