গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু : আক্রান্ত ৩৫১

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু : আক্রান্ত ৩৫১

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০১ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৫১ জন। মোট আক্রান্ত ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।

২৪ ঘণ্টায় ছয় হাজার দুটি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার পাঁচ দশমিক ৮৬ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট