গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৪৬ জনের দেহে।

এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু হয় আর রোগী শনাক্ত হয় ৪৪৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট