৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের সম্ভাবনা রয়েছে তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগীতার আশ্বাস দেন তিনি। ধান ফসলের পাশাপাশি কৃষি পন্য ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানান।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার যারীন তাছনিম তাসিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রণি, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয়, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।
পরে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান কৃষকদের মাঝে ৩ কেজি করে শরিষার বীজ ভিতরণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D